প্রকাশিত: Wed, Aug 9, 2023 8:56 PM
আপডেট: Wed, Apr 29, 2026 12:26 PM

[১]নভেম্বরে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা: ইসি আনিসুর

এম এম লিংকন: [২] নির্বাচন কমিশনার মো. আনিসুর রহমান বলেন, ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারির প্রথম সপ্তাহে ভোটের কথা এর আগেই আমরা বলেছি। তাই ভোটের অন্তত ৪০-৪৫ দিন সময় রেখে তফসিল ঘোষণার প্রস্তুতি নিতে হবে। এছাড়া নির্বাচনী ব্যবস্থাপনা অ্যাপও নভেম্বরের মধ্যে চালু করা হবে বলে জানান তিনি। 

[৩] বুধবার রাজধানীর  নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

[৪] এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আশা করা যায়, সব প্রস্তুত হয়ে গেলে আমরাসহ সিইসি যে সময় বলেন, ওই সময়ে তফসিল দেওয়া যাবে। 

[৫] ইসি আনিসুর রহমান বলেন,জাতীয় নির্বাচন সামনে রেখে আগ্রহী প্রার্থীদের অনলাইনে মনোনয়নপত্র জমা; ভোটার, দল, প্রার্থী, প্রতীক, ছবি, ভোটকেন্দ্রের তথ্য জানানোসহ একগুচ্ছ সেবা দিতে নির্বাচন ব্যবস্থাপনা অ্যাপ নির্মাণের কাজ শেষ পর্যায়ে রয়েছে। তফসিলের আগে নির্বাচনী ম্যানেজমেন্ট অ্যাপ চালু করতে হবে, তা না হলে এটা চালু করলাম কেনো? প্রশ্ন রাখেন আনিসুর রহমান।

[৬] সংবিধান অনুযায়ী ২০২৪ সালের ২৯ জানুয়ারির আগের ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে কমিশনকে। সেক্ষেত্রে ১ নভেম্বর শুরু হবে দ্বাদশ সংসদ নির্বাচনের ক্ষণগণনা। সম্পাদনা: শামসুল হক বসুনিয়া